কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযানে প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযানে প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি সমূহে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস Dexamethasone Tablet ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অভিযানে প্রায় ৬ লক্ষ ৫৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক।
1 Min Read