কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি: জনিরুল ইসলাম
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
প্রথম প্রহরে আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ এবং থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম স্থানীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মহান ভাষা আন্দোলনের এই দিনে শহিদদের স্মরণ করতে শহিদ মিনার প্রাঙ্গণে ছিলো শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা এক আবেগঘন পরিবেশ।
