Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, May 7
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রাজনীতি»জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মী
রাজনীতি

জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মী

October 2, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে কৌশল সাজাচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, জামায়াতে ইসলামী ইতিমধ্যে সারাদেশে তাদের নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করছে। এ প্রেক্ষাপটে বিএনপিও নারী ভোটারদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির এ কর্মসূচি সরাসরি নয়, বরং অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এর মাধ্যমে পরিচালিত হবে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্যসচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

ফোরামের নেতারা জানিয়েছেন, মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই এ কর্মসূচি পরিচালিত হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি-সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচনকেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে বিএনপির ভাবনা, নারীর অধিকার ও সুরক্ষা, ক্ষমতায়ন এবং নারী ভোটারদের সচেতন করার বিষয়ে আলোকপাত করা হবে।

সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর খুলনা বিভাগ থেকে কর্মসূচি শুরু হবে। প্রথম দিন খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল এবং ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কর্মসূচি চলবে। এসব কর্মসূচির নেতৃত্ব দেবেন সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনা তুলে ধরা, তাঁদের অধিকার ও সুরক্ষার বিষয়ে কথা বলা এবং সচেতন করা।’

বিএনপির শীর্ষ নেতৃত্বের মতে, নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াত ইতিমধ্যে মাঠে সক্রিয় হওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। এজন্য মহিলা দল ও নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সেলিমা রহমান বলেন, ‘জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে কাজ করছে। আমরা আমাদের ফোরামের মাধ্যমে মাঠে নামছি। রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ভোটারদের সচেতন করাই আমাদের মূল বার্তা।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

February 20, 2026
February 13, 2026

পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়ের তালা

February 13, 2026
সর্বশেষ
  • কসবা জাজিসার পুকুর পাড় থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার, মূল হোতাদের গ্রেফতার না হওয়ায় জনমনে প্রশ্ন
  • বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা
  • ‘এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • পদ্মাপারের জীবন যখন ভাগ্যের হাতে: স্বাস্থ্যসেবা যেখানে ‘সোনার হরিণ’
  • হামে শিশুমৃত্যু থামছে না: দেড় মাসেও চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি, বাড়ছে উদ্বেগ

কসবা জাজিসার পুকুর পাড় থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার, মূল হোতাদের গ্রেফতার না হওয়ায় জনমনে প্রশ্ন

May 7, 2026

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

May 7, 2026

‘এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত

May 7, 2026

পদ্মাপারের জীবন যখন ভাগ্যের হাতে: স্বাস্থ্যসেবা যেখানে ‘সোনার হরিণ’

May 7, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা জাজিসার পুকুর পাড় থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার, মূল হোতাদের গ্রেফতার না হওয়ায় জনমনে প্রশ্ন
  • বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা
  • ‘এলজিইউডি ডিবেটিং ক্লাব’-এর আয়োজনে ওয়ার্কশপ অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.