Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 15
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»ইসরায়েলি হামলায় গাজা সিটিতে একই পরিবারের ২৫ সদস্য নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজা সিটিতে একই পরিবারের ২৫ সদস্য নিহত

September 22, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ছবি: সংগৃহীত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের দেহাবশেষ নিয়ে আল-শিফা হাসপাতালে শোকসভায় অংশ নিচ্ছেন স্বজনেরা। ২১ সেপ্টেম্বর, ২০২৫ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার এ হামলা হয়।

সাবরা এলাকাটি দখল ও ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে গত আগস্টের শেষে ওই এলাকার দিকে ইসরায়েলি ট্যাংক অগ্রসর হতে শুরু করে। গতকাল ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সাবরা এলাকার বেশ কিছু বাড়িতে বোমা ফেলা হয়।

হামলার পর ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি সেবা বিভাগের কর্মী ও স্থানীয় মানুষেরা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিত মানুষদের খুঁজছেন। ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন। ফিলিস্তিনি পরিবারটি আটকে থাকা অন্যদের উদ্ধারে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।

হামলার শিকার পরিবারটির এক সদস্য বলেন, ‘আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, দয়া করে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজনকে জীবিত কবর দেওয়া হয়েছে। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের আর্তচিৎকার শুনছি, কিন্তু তাঁদের কাছে পৌঁছাতে পারছি না।’

ওই সদস্যের অভিযোগ, ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালানো মানুষদের ওপর ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

গত শনিবার বিকেল নাগাদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন।

ওই সদস্য আরও বলেন, ‘যখনই আমরা তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরায়েলি ড্রোন থেকে তখন আমাদের ওপর গুলি চালানো হচ্ছে। উদ্ধারের প্রচেষ্টা চালাতে যাওয়া প্রতি পাঁচজনের মধ্যে চারজন মারা যাচ্ছেন আর মাত্র একজন বেঁচে ফিরতে পারছেন।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ছোট গাড়িতে করে আহত ব্যক্তিদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। আশপাশে মানুষ ভিড় করছে। ভিডিওতে আরও দেখা গেছে, এক মা কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমি আমার সব সন্তানকে হারিয়েছি।’

গত শনিবার বিকেল নাগাদ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৫ হাজার ২৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৬ হাজার ৫৭৫ জন।

এদিকে গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলের আলাদা এক বিমান হামলায় চার শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত একটি ক্লিনিকের কাছে এ হামলা চালানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 15, 2026

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026
April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026
April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026
সর্বশেষ
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.