Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 23
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ২২ তরুণের
বাংলাদেশ

সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ২২ তরুণের

August 2, 20253 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। তবে এ সময়ের মধ্যে আন্দোলনের চেতনা থেকে বিচ্যুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং জাতীয় ঐক্যের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন স্তরের ২২ জন তরুণ নাগরিক।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা অন্তর্বর্তী সরকারকে উদাসীনতা পরিহার করে দ্রুত নির্বাচনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। একই সঙ্গে বিবৃতিতে চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা তরুণ নাগরিক সমাজ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সহস্র প্রাণের বিনিময়ে, হাজার হাজার আহত যোদ্ধা এবং লক্ষ ছাত্র-জনতার অংশগ্রহণে অর্জিত ৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর মূল চেতনা আজ বিচ্যুতির পথে। এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান মতাদর্শ, শ্রেণি ও পেশা নির্বিশেষে মানুষকে একত্রিত করেছিল। জন্ম নিয়েছিল একটি নতুন সমাজ গঠনের প্রত্যয়- যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীনতা।

তারা অভিযোগ করে বলেন, এক বছরের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে গণঅভ্যুত্থানের ব্যানারটি সেই চেতনা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। একসময় অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যেটি শিক্ষার্থীদের ঐক্য গড়েছিল, তা এখন একটি নতুন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে। চাঁদাবাজির অভিযোগ, ব্যক্তিগত স্বার্থের ব্যানার ব্যবহারের অভিযোগ এবং “সমন্বয়ক” পরিচয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটানোর অপচেষ্টা ব্যানারটিকে বিতর্কিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যদিকে, অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং তথাকথিত ‘মব জাস্টিস’ মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত দেশে ১৭৪ জন মানুষ মব সহিংসতায় নিহত হয়েছেন (সূত্র: দ্য ডেইলি স্টার, ২৫ জুন ২০২৫)।

একই সঙ্গে মাজার ভাঙা এবং নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতা নিয়ে সরকারের নীরবতা সমাজে দক্ষিণপন্থী উগ্রবাদকে উৎসাহিত করছে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি- কমপক্ষে ২৮৪ জন শ্রমজীবী শহীদ হয়েছেন (সূত্র: দৈনিক প্রথম আলো, ১৯ জুলাই ২০২৫)। অথচ বর্তমান সংস্কার সংলাপে নারী প্রতিনিধিত্ব ও শ্রমিক অধিকার নিয়ে কোনো আলোচনা না হওয়া অত্যন্ত হতাশাজনক। অথচ এই দুই গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ আন্দোলনে ছিল অনস্বীকার্য।

সার্বিক পরিস্থিতিতে তরুণ নাগরিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই স্পিরিট’ ধারণ করে পাঁচটি দাবি পূরণের আহ্বান জানানো হয়। দাবিগুলো হচ্ছে-

১. অন্তর্বর্তী সরকারের উদাসীনতা পরিহার করে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে হবে।

২. রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

৩. নির্বাচনপূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪. পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল ঝুঁকিপূর্ণ অঞ্চলে নিরাপদ, স্বাধীন এবং সহজ ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিবৃতি দিয়েছেন- লেখক ও অর্থনীতি বিশ্লেষক নূর আলম,রুবায়াত মান্নান রাফি (নির্বাহী পরিচালক, বাংলাদেশ ডায়ালগ), রেং ইয়ং ম্রো (আদিবাসী ছাত্রনেতা ও অধিকার কর্মী), মিনহাজ আমান (গণমাধ্যম গবেষক), মাহতাব উদ্দিন চৌধুরী (কলাম লেখক ও গবেষক), শাহাদাৎ স্বাধীন (সাংবাদিক ও অ্যাকাডেমিক), রোমান উদ্দিন (উন্নয়নকর্মী), খন্দকার তাহমিদ রেজওয়ান (ভূরাজনীতি ও নিরাপত্তা গবেষক), সাদিক মাহবুব ইসলাম (সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার), লিটন বড়ুয়া (রাজনৈতিক মনোবিজ্ঞানী), আব্দুর রশিদ জিতু (জুলাই সংগঠক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), রুদ্র মোহাম্মদ সাফিউল্লাহ (জুলাই সংগঠক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), রায়ানুজ্জামান চৌধুরী আকিব (জুলাই সংগঠক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সাকলাইন রিজভী (সাংবাদিক), ফাহমিদা ফাইজা (জুলাই সংগঠক), সাজিদ হাসান চৌধুরী (তরুণ অ্যাকাডেমিক, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি), আলকামা আজাদ (সাংবাদিক ও গবেষক), মো. নাফিস জুবায়ের চৌধুরী (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট), মো. শিফাত উল্লাহ (প্রকৌশলী), মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (স্নাতকোত্তর গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জুনায়েদ মুফরাদ মৌসুম (মানবাধিকার কর্মী), আবরার ফাহিম (সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট)।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.