আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে শাহবাগে আসেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত পরীক্ষা গ্রহণের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল।পরীক্ষার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, ৮-১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে। তাদের কোনও অপরাধ পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।