Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, June 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»পারিশ্রমিক ১২০ কোটি রুপি !
বিনোদন

পারিশ্রমিক ১২০ কোটি রুপি !

February 24, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অক্ষয় কুমার মানেই কোটি কোটি টাকার খেলা। চিত্রনির্মাতা আনন্দ এল রাইয়ের পরের তিন দুর্দান্ত প্রকল্পের জন্য দেখা দেবেন এই বলিউড সুপারস্টার। আর সে জন্য একটা বড়সড় চুক্তিপত্র স্বাক্ষর করেছেন তিনি।
কিছুদিন আগে বলিউড পাড়ায় খবর ছিল, অক্ষয় কুমার আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবির জন্য ১২০ কোটি রুপি বা ১৪০ কোটি টাকা নিচ্ছেন। তবে এখন এই খবরের সত্যতা উঠে এসেছে। এই বলিউড তারকা আনন্দের সঙ্গে তিনটি ছবি করতে চলেছেন। ইতিমধ্যে আনন্দের ‘আতরঙ্গি রে’ আর ‘রক্ষাবন্ধন’ ছবির কথা প্রকাশ্যে এসে গেছে। তবে এই তিন ছবির তৃতীয় ছবিটির বিষয়ে এখনো কোনো খবর জানা যায়নি।

‘আতরঙ্গি রে’ ছবির প্রথম পর্যায়ের কাজ শেষ। ১৫ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের শুটিং। এদিন একটা গানের দৃশ্য দিয়ে শুরু হবে শুটিং। আর এই গানের দৃশ্যটি বেশ জাঁকজমকের সঙ্গে শুট করতে চলেছেন আনন্দ। ‘আতরঙ্গি রে’ ছবির এই গানের জন্য মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ৮ কোটি রুপি খরচ করে এক বিশাল সেট বানানো হয়েছে।

গানের দৃশ্যটি কোরিওগ্রাফি করবেন প্রখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। এই দৃশ্যে অক্ষয়, সারা আলী খান ছাড়াও এক শ জুনিয়র নৃত্যশিল্পীকে নাচতে দেখা যাবে।

‘আতরঙ্গি রে’ ছবির প্রথম পর্যায়ের শুটিং বেনারস থেকে ৪৫ কিলোমিটার দূরে চাকিয়াতে (চন্দৌলি) হয়েছে। জানা গেছে, চাকিয়ার এক পরিত্যক্ত অট্টালিকায় ছবির শুটিং হয়েছিল। দীর্ঘদিন এই অট্টালিকার ধারেকাছে কেউ পা রাখেনি। ৬০ বছর আগে এক হিন্দি ছবির শুটিং হয়েছিল এখানে। তারপর হলো ‘আতরঙ্গি রে’র শুটিং।
‘আতরঙ্গি রে’ ছবির কাহিনি বিহার থেকে শুরু হয়ে দক্ষিণ ভারতে শেষ হবে। বিহারের দৃশ্যগুলোর শুটিং হয়েছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের বেনারসের আশপাশে অধিকাংশ এলাকায় করা হয়েছে।

অক্ষয়–সারা ছাড়া ‘আতরঙ্গি রে’তে আছেন দক্ষিণের তারকা ধানুস। দেড় মাস পর অক্ষয় আনন্দের পরবর্তী সিনেমা ‘রক্ষাবন্ধন’–এর শুটিং শুরু করবেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.