Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»হাজারো রোহিঙ্গা ভাসানচরের পথে।
বাংলাদেশ

হাজারো রোহিঙ্গা ভাসানচরের পথে।

February 15, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন হাজারো রোহিঙ্গা।আজ সোমবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে করে ২ হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা দেন। নৌবাহিনীর পাঁচটি জাহাজে এই রোহিঙ্গারা ভাসানচরে যাচ্ছেন। ভাসানচরে যাওয়ার জন্য আজ সকাল ৬টা থেকে রোহিঙ্গারা নৌবাহিনীর জাহাজে উঠতে শুরু করেন। সকাল ১০টার আগেই রোহিঙ্গারা জাহাজে উঠে পড়েন। শেষ হয় সব প্রস্তুতি।
সকাল ১০টার দিকে নৌবাহিনীর জাহাজগুলো ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।
আবদুর রহিম নামের এক রোহিঙ্গা প্রথম আলোকে বলেন, তাঁর ছয় সদস্যের পরিবার ভাসানচরে যাচ্ছে। কক্সবাজারের শিবিরে তাঁরা কষ্টে দিন কাটাচ্ছিলেন। যাঁরা ইতিমধ্যে ভাসানচরে গেছেন, তাঁদের কাছ থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে জেনেছেন তিনি। ভালো থাকার জন্য নিজেদের ইচ্ছায় তাঁরা ভাসানচরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে গতকাল রোববারই কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান এই রোহিঙ্গারা।
গতকাল দুপুর সোয়া ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে প্রথম দফায় ২২টি গাড়িতে ১ হাজার ১৫২ জনকে চট্টগ্রামে পাঠানো হয়। বেলা সোয়া তিনটায় দ্বিতীয় দফায় ১৭টি গাড়িতে চট্টগ্রাম পাঠানো হয় আরও ৮৬২ জনকে। আজ আরও দেড় হাজার জনকে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় সূত্র জানায়, এর আগে তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় স্থানান্তর করা হয় ১ হাজার ৬৪২ জনকে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জনকে স্থানান্তর করা হয়। আর চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় স্থানান্তর করা হয় ৩ হাজার ২৪২ জনকে।

ভাসানচরের আশ্রয়শিবিরে মোট এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে আসেন আরও কয়েক লাখ।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • কসবায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩০–৪০ লাখ টাকা
  • শেরপুরে শ্রীরবদী পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১
  • শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
  • মহান মে দিবস আজ: শ্রমিকের ঘামে গড়া উন্নয়ন, তবু ঝুঁকিতে জীবন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

May 2, 2026

কসবায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩০–৪০ লাখ টাকা

May 2, 2026

শেরপুরে শ্রীরবদী পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১

May 1, 2026

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

May 1, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • কসবায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩০–৪০ লাখ টাকা
  • শেরপুরে শ্রীরবদী পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.