Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 24
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»Uncategorized»জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
Uncategorized

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 20263 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম |

কুড়িগ্রামের উলিপুর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে প্রস্তাবিত ৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প নানা জটিলতায় থমকে রয়েছে। স্থানীয়দের আপত্তি, জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এ উন্নয়ন প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ‘চিলমারী সংযোগ সড়ক’ শীর্ষক প্রকল্পের আওতায় উলিপুর বাইপাস সড়কটি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় উলিপুর হেলিপ্যাড মোড় থেকে গুনাইগাছ মোড় পর্যন্ত প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রকল্পের মেয়াদ ছিল দেড় বছর। গত বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত বাইপাস সড়ককে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সড়ক নির্মাণের পরিকল্পনার তথ্য আগে থেকেই জেনে কিছু ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় জমি ক্রয় ও ভবন নির্মাণ করেন। পরে কৌশলে সেই জমি ও স্থাপনা প্রকল্পের নকশার অন্তর্ভুক্ত করা হয়, যাতে জমি অধিগ্রহণের বিপরীতে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যায়। এ অভিযোগে সড়ক বিভাগের হিসাবরক্ষক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন কর্মচারীর নামও আলোচনায় এসেছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, বৈধভাবে জমি ক্রয়-বিক্রয় করা একজন নাগরিকের সাংবিধানিক ও আইনি অধিকার। কোনো ব্যক্তি বা তার পরিবারের নামে জমি থাকলেই সেটি অনিয়মের প্রমাণ নয়।

এ বিষয়ে সড়ক বিভাগের হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমার নামে সেখানে কোনো জমি নেই। পরিবারের নামে যে জমি রয়েছে তা সরকারি বিধি-বিধান মেনে অনেক আগেই ক্রয় করা হয়েছে। বাড়ি নির্মাণের কাজও চলমান রয়েছে। বাইপাস প্রকল্পের পরিকল্পনার আগেই জমি কেনা হয়েছে। নকশার মধ্যে সামান্য কিছু অংশ, আনুমানিক শূন্য দশমিক পাঁচ শতক জমি পড়ে থাকতে পারে। জনস্বার্থে ও সরকারের উন্নয়নমূলক কাজে প্রয়োজন হলে সেই জমি চলে গেলে কোনো আপত্তি নেই।

অন্যদিকে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উলিপুর পৌর শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সড়কের দুই পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা, সদস্য সচিব হায়দার আলী মিঞা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উলিপুর শহরের ভয়াবহ যানজট নিরসনে সরকার ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে হেলিপ্যাড মোড় থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে এবং প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত। কিন্তু দীর্ঘদিন ধরে দরপত্র আহ্বান না হওয়া এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। তারা দ্রুত প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান এবং বিলম্ব অব্যাহত থাকলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, স্থানীয়দের আপত্তির কারণে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ প্রায় ১০ কোটি টাকা ফেরত গেছে। ফলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
উলিপুরবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের জটিলতা নিরসন করে বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরু করা হোক। অন্যথায় যানজট নিরসনের বহু প্রতীক্ষিত এ প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়বে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026
June 17, 2026

রক্তশূন্যতায় কেউ যেন কষ্ট না পায় শিবচরে ‘সুপারম্যান’ গ্রুপের মহৎ উদ্যোগ

June 17, 2026
May 24, 2026

দেশের ১ম বারের মত ২৯ কার্ষদিবসের মধ্য মেহেরপুরে শিশু ধর্ষন মামলায় শাকিল হোসেনের ফাঁসির আদেশ

May 24, 2026
সর্বশেষ
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026

ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

June 24, 2026

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ

June 24, 2026

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য

June 23, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান
  • দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও চারজনের সাক্ষ্য গ্রহণ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.