Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, June 14
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
লিড নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া

June 14, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া।

মোঃ আশরাফ উজ্জ্বল কসবা উপজেলা প্রতিনিধি।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১৪ জুন: ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জনকারী আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।
রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “স্কুল শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ এখন তাদের জন্য একটি বাতিঘরে পরিণত হয়েছে। নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরবময় উদ্যোগের ধারাবাহিকতা ধরে রেখে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীরা জেলা পর্যায়ে সাফল্য অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিসীম অবদান রাখে। গ্রামের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং খেলাধুলায়ও পারদর্শী। তাদের এই সাফল্যে আমরা গর্বিত।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়া, নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার এবং ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ আনন্দ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দল ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 14, 2026

লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন -মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি

June 14, 2026
June 14, 2026

কালীগঞ্জে প্রকল্প ফলোআপ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

June 14, 2026
June 11, 2026

রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা

June 11, 2026
সর্বশেষ
  • ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
  • লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন -মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি
  • কালীগঞ্জে প্রকল্প ফলোআপ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান
  • রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া

June 14, 2026

লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন -মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি

June 14, 2026

কালীগঞ্জে প্রকল্প ফলোআপ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান

June 14, 2026

রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা

June 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলকে সংবর্ধনা, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
  • লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন -মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি
  • কালীগঞ্জে প্রকল্প ফলোআপ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.