রাজনীতি ও সংগঠনিক নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ইসমাইল হোসেন জাকির
রাজনৈতিক সংগঠন পরিচালনা, সামাজিক কর্মকাণ্ড এবং ক্রীড়া সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইসমাইল হোসেন জাকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত জেএ টিভি’র প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ক্রীড়া সংগঠনের সভাপতি হিসেবে তাঁর সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সংগঠন পরিচালনা, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইসমাইল হোসেন জাকির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে ক্রীড়া সংগঠনের মাধ্যমে তিনি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে তিনি ক্রীড়া উন্নয়ন, সংগঠন পরিচালনা এবং যুব সমাজকে সম্পৃক্ত করার অভিজ্ঞতা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম মাধ্যম।”
জেএ টিভি’র চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল, দৈনিক কালবেলার হেড অব অনলাইন অমৃত মলঙ্গি, জেএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলীসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ইসমাইল হোসেন জাকিরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
