Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, May 8
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী
লিড নিউজ

ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী

May 8, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মোঃ আশরাফ উজ্জ্বল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দীর্ঘদিনের বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত মোঃ রুবেল আলী। রাজনৈতিক জীবনে ত্যাগ, নির্যাতন ও কারাভোগের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান বলে জানিয়েছেন।

মোঃ রুবেল আলী বলেন,
“কায়েমপুর ইউনিয়ন ছিল সাবেক আইনমন্ত্রীর নিজ এলাকা। সে সময়ে বিএনপির রাজনীতি করা ছিল অত্যন্ত কঠিন। দলের কর্মসূচি পালন কিংবা বিএনপির নাম উচ্চারণ করলেই মামলা, হামলা ও নানা ভয়ভীতির মুখোমুখি হতে হতো। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগেও আমাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই আমার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়।”

তিনি আরও বলেন,
“৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আমরা আওয়ামী লীগের মতো শাসন ও দমননীতিতে বিশ্বাসী নই। আমরা চাই সবাই স্বাধীনভাবে বসবাস করুক এবং গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করুক।”

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রুবেল আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সাবেক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, যুবদলের সহ-সভাপতি এবং কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে দুবাই প্রবাসী ও ব্যবসায়ী মোঃ রুবেল আলী প্রবাসে ব্যবসার পাশাপাশি নিজ এলাকার মানুষের জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছেন। তিনি কায়েমপুর ইউনিয়নকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও শিক্ষাবান্ধব সমাজ হিসেবে গড়ে তুলতে চান।

তিনি বলেন,
“আমি গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে থাকতে চাই। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমার প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষার আলোয় আলোকিত একটি আধুনিক কায়েমপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি কায়েমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

May 8, 2026

নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

May 8, 2026
May 8, 2026

বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার

May 8, 2026
May 7, 2026

মাধবদী থানা তবলীগ জমাতের আয়োজনে,২০২৬ এস,এস,সি পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

May 7, 2026
সর্বশেষ
  • ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী
  • নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু
  • বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার
  • মাধবদী থানা তবলীগ জমাতের আয়োজনে,২০২৬ এস,এস,সি পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
  • কসবা জাজিসার পুকুর পাড় থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার, মূল হোতাদের গ্রেফতার না হওয়ায় জনমনে প্রশ্ন

ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী

May 8, 2026

নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

May 8, 2026

বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার

May 8, 2026

মাধবদী থানা তবলীগ জমাতের আয়োজনে,২০২৬ এস,এস,সি পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

May 7, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ত্যাগ ও নির্যাতনের রাজনীতি পেরিয়ে এবার জনসেবায় এগিয়ে আসতে চান রুবেল আলী
  • নারায়ণগঞ্জে বাল্কহেড-নৌযানের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু
  • বোনের বিয়ের অনুষ্ঠান থেকে আটক: ডজনখানেক টাকা আত্মসাৎ মামলার আসামি শ্রী জয়ন্ত চন্দ্র সরকার গ্রেপ্তার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.