নরসিংদীর মাধবদীতে দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ
মাধবদী থানা প্রতিনিধি
আপেল চৌধুরী।
নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আদালতের রায়ে দোকানপাট ভেঙে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলো।
আজ ৬ মে (বুধবার) সকালে মাধবদী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য যে, গতকাল ৫ মে আদালতের এক রায়ের প্রেক্ষিতে ওই এলাকার বেশ কিছু দোকানপাট উচ্ছেদ করা হয়। ভুক্তভোগীদের দাবি, হেরিটেজ রিসোর্টের মালিক আলহাজ্ব মিনহাজুর রহমান রাজু ভূঁঞার পক্ষে যে রায় প্রদান করা হয়েছে, তা তাঁদের প্রতি চরম অবিচার।
: মানববন্ধনে বক্তব্য প্রদানকালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা জানান:
উচ্ছেদকৃত ওই মার্কেট ও জমি তাঁরা প্রায় ১০০ বছর ধরে ভোগদখল করে আসছেন।
তাঁদের পূর্বপুরুষরাও বংশপরম্পরায় এই জমিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিলেন।
হঠাৎ এই উচ্ছেদের ফলে অনেকগুলো পরিবার আজ নিঃস্ব হয়ে পথে বসার উপক্রম হয়েছে।
বিক্ষোভ মিছিলটি মাধবদী বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভুক্তভোগীরা তাঁদের পৈতৃক ভিটা ও রুটি-রুজির শেষ সম্বল ফিরে পেতে এবং সঠিক বিচারের দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
সুশীল সমাজের দাবী ভুক্তভোগীদের পূর্নবাসন করা হউক।
