কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ০৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রতিনিধি জনিরুল
ইসলাম
কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ মে ২০২৬ তারিখ আনুমানিক ০১২৫ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস ও প্রশিক্ষিত টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০৪ (চার) কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি), সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলাই বিজিবির মূল লক্ষ্য। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
