মে দিবস উপলক্ষে মাহমুদুল ইসলামের শুভেচ্ছা ও সংহতি প্রকাশ
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ দেশের সকল মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন।
তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস বহন করে। শ্রমিকদের ত্যাগ, কঠোর পরিশ্রম ও অবদানের ফলেই আজকের আধুনিক সমাজ ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, মেহনতি মানুষের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি মহান মে দিবসে সকল শহীদ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
