ভালুকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত।
মোঃ হুমায়ুন কবির ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামে এক কারখানাকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি উপজেলার মল্লিকবাড়ী মোড় এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন শিহাব। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান সকালে সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে কিলো পুলিশ পাটিয়ে জানতে পারি একজন কারখানার শ্রমিক নিহত হয়েছে এবং তারা লাশ গ্রামের বাড়িতে নিয়ে চলে গেছে।নিহতের পরিবারকে বলা হয়েছে আইনগত ব্যবস্থা নেয় তাহলে আমরা তার পাশে থাকবো।
