Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 28
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
লিড নিউজ

কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

April 28, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, মোঃ আশরাফ উজ্জ্বল:
প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে ঘণ্টায় প্রায় ৬০-৭০ মাইল বেগে ঝড় শুরু হয়। এতে উপজেলা জুড়ে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল টাওয়ার ও শতশত গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঝড়ের কারণে কসবা–কুমিল্লা মহাসড়কে অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কের ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা গাছ কেটে সরালে সড়কটি পুনরায় চালু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি মোবাইল টাওয়ার ধসে পড়ে। এছাড়া মইনপুর বিজিপি ক্যাম্পের সামনে পল্লী বিদ্যুতের একটি খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। একই সড়কে শতাধিক গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।
ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলি জমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মেদ উল্লাহ জানান, এখন পর্যন্ত ১১৩টি ঘরবাড়ি ও ২টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলামসহ সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
এদিকে ঝড়ের পর কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, এতে জনজীবনে ভোগান্তি বেড়ে যায়।
তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে আরও সময় লাগবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 28, 2026

কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত

April 28, 2026
April 28, 2026

কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার

April 28, 2026
April 27, 2026

ইতালির ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার শফিকুল নিহত

April 27, 2026
সর্বশেষ
  • কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  • কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত
  • কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার
  • ইতালির ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার শফিকুল নিহত
  • কচুয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

April 28, 2026

কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত

April 28, 2026

কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার

April 28, 2026

ইতালির ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার শফিকুল নিহত

April 27, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কালবৈশাখীর তাণ্ডবে কসবায় বিপর্যয়: ২ ঘণ্টা সড়ক বন্ধ, শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
  • কসবায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক-বালিকা ফাইনাল অনুষ্ঠিত
  • কসবা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.