কচুয়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কচুয়া প্রতিনিধি মো:মুন্না শেখ
বাগেরহাটের কচুয়ায় সুমাইয়া আক্তার খাদিজা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) কচুয়া সদর ইউনিয়নের বাড়ইখালি গ্রামের ২ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া ওই গ্রামের সেন্টু শেখ ও নাজমা খাতুন দম্পতির মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর সুমাইয়া তার মা ও সৎ বাবার সঙ্গে বসবাস করছিল।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সুমাইয়ার মা ও সৎ বাবা চিকিৎসার প্রয়োজনে বাগেরহাট শহরে যান। দুপুরে বাড়িতে ফিরে তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলন্ত দেখতে পান তারা।
পুলিশের বক্তব্য:
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
