কুষ্টিয়া দৌলতপুরে সবিজ আলীর ( ৪০)নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জনিরুল ইসলাম এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত,,
সোমবার সকাল ৯ টার সময় যুবকের নিজ বসত বাড়ির ঘরের বাশের আড়া থেকে তাকে উদ্ধার করে।
সজিব আলী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাড়পাড়া গ্রামের মৃত খবির উদ্দিন শেখের ছেলে।
এদিকে নিহত সজিব আলীর বোন সজনি খাতুন ও স্ত্রী সহ পরিবারের সদস্যদের দাবি সজিব কে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা বলেন রবিবার দিনগত রাত ১টার পরে সজিব ঘুমাতে আসে সকালে পাশের ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পাই আমরা । তবে গত ১৩ বৈশাখ জমি নিয়ে প্রতিবেশী আশিব আলী দের সাথে মারামারি হয়। আশিব ঘটনা স্থানে সজিবের কান কেটে নেই। সেই দিন থেকে আশিব আলী সজিবকে হত্যা করবে বলে শুমকি ধামকি দিয়ে আসছে । আমাদের ধারনা সজিবকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই প্রশাসনের কাছে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, পুলিশ সজিব আলীর নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
