দাছিজুল হক আনিছের উদ্যোগে প্রায় ৪৫০ খামারির মাঝে বিনামূল্যে কৃমিনাশক, ভিটামিন-মিনারেল বিতরণ
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ খাতের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নবীন উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এলিকো এগ্রোভেট লিমিটেডের অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।
দাছিজুল হক আনিছের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় স্থানীয় তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং আয় বৃদ্ধির কৌশল বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ৪৫০ জন খামারির মাঝে বিনামূল্যে কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।
বিশিষ্ট শিল্পপতি ও এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দাছিজুল হক আনিছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক,পল্লী প্রাণি চিকিৎসক পরিতোষ কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
