জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মোঃ নুরুজ্জামান আহমেদ স্টাফ রিপোর্টার :-
লালমনিরহাট জেলায় কালীগঞ্জ উপজেলার বিজ্ঞানসেবী সংস্থা প্রফিট ফাউন্ডেশনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে
বিভিন্ন ছাত্র-ছাত্রী ও অন্যান্যদের নিয়ে বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অদ্য ৯ এপ্রিল ২০২৬ সকাল ১১. ৩০ স্কুল হলরুমে, কালীগঞ্জের তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা প্রতিযোগিতা সভা আয়োজন করা হয়। এ সময় বিজ্ঞানসেবী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি এই প্রতিপাদ্য ও গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক মোছাঃ বিলকিছ খাতুন ও সহকারী শিক্ষক অনন্ত কুমার,
পিএফ সংস্থার প্রোগ্রাম অফিসার মোছাঃ মুন্নি বেগম ও মোঃ মামুন মিয়া প্রমুখ।
জাতীয় পর্যায়ে সংস্থা প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান যে, আমাদের এ কার্যক্রম দীর্ঘদিন থেকে উঠান বৈঠক, লিফলেট ক্যাম্পেইন, সভা ও সেমিনার ব্যাপক ভাবে কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম আগামীতে আরো ব্যাপক ভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন। এতে মুল্যায়ন কমিটির সদস্যদের মাধ্যমে ৫ জন রচনা প্রতিযোগিতা অংশকারী কে বিজয়ীদের করা হয়।