নরসিংদীর আমদিয়ায় পুকুর থেকে যুবকের ম*রদেহ উদ্ধার
আপেল চৌধুরী( মাধবদী) থানা প্রতিনিধি:
নরসিংদীর আদমিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামে পুকুর থেকে মনসুর আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ( ত এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার ম-র-দেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। নিহত মনসুর আলী চাঁনগাও গ্রামের মোতালিবের ছেলে। তিনি অটোচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে চানগাও গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মাধবদী থানার তদন্তকারী কর্মকর্তা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না বা এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।