কালীগঞ্জের এমপি’র সাথে ঈদ পূর্ণমিলনী ও ফুলেল শুভেচ্ছা বিনিময়।
মোঃ নুরুজ্জামান আহমেদ(স্টাফ রিপোর্টার):-
আজ ২৩ মার্চ ২০২৬ সকাল ১০.৩০ মিনিটে ১৭ লালমনিরহাট-২ ( কালিগঞ্জ-আদিতমারী) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও জননেতা মোঃ রোকন উদ্দিন বাবুল সাথে রমাদান মাস শেষে ঈদুল ফিতর ঈদ পূর্ণমিলনী ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রফিট ফাউন্ডেশন আয়োজন করে। শুভেচ্ছা বিনিময় কালে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ সংস্থার সার্বিক বিষয় নিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন গতিশীল করার সম্পর্কে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈওখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন, পিএফ এর উপদেষ্টা ও সহকারী প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, পিএফ সংস্থার চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম প্রমুখ। শুভেচ্ছা বিনিময় কালে সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল বলেন, এলাকার উন্নয়ন সার্বিক বিষয়ে বেসরকারি সংস্থাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন । সংস্থার পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা উত্তরীয় পরিয়ে দেন পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার কর্মরত ও কর্মকর্তা-কর্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।
