দিঘার পাড় উত্তর পাড়া গরিব দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
দিলেন এমপি রাশেদুল ইসলাম,
মোঃ ওসমান গনি
শেরপুর জেলা প্রতিনিধি,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত—তা এখানে বিবেচ্য নয়। বিএনপি, জামায়াতসহ সব দলের মানুষই সমানভাবে সহায়তা পাওয়ার অধিকারী। দলীয় পরিচয়ের ভিত্তিতে সুবিধা প্রদান নয়, বরং প্রকৃত হকদারদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সমাজের যেসব মানুষ সত্যিকার অর্থে সাহায্যের প্রয়োজন, তাদের খুঁজে বের করে সহযোগিতা প্রদান করাই বর্তমান কার্যক্রমের উদ্দেশ্য। ন্যায় ও সমতার ভিত্তিতে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ মোঃ আব্দুল বাতেন। ডাক্তার হাসান শামীম আহমেদ রফিকুল আলম রতন ডাক্তার আঙ্গুর সহ্য দিগার পাড়ের সাধারণ জনগণ ঈদের উপহার পেয়ে সকলেই খুশি।
