Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»লিড নিউজ»মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা
লিড নিউজ

মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

March 8, 20262 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি।

ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল না দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে র‌্যাব।

নিহত নীরব হোসেন (২২) জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম, দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব।

নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানান, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিলেন। ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যান। তখন পাম্প শ্রমিকরা বলেন তেল নেই, পাম্প বন্ধ। পরে অন্য পাম্পে গিয়ে তেল না পেয়ে তারা ফেরার সময় দেখেন ওই পাম্পে বোতলে ভরে তেল দেওয়া হচ্ছে। তখন তারা শ্রমিকদের বলে আপনারা আমাদের তেল দিলেন না, এখন আবার বোতলে বিক্রি করছেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে নীরবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পেছন থেকে নীরবকে লাঠি দিয়ে আঘাত করেন পাম্পের কর্মচারীরা। পরে মাটিতে লুটিয়ে পড়েন। নীরবের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সব্যসাচী পাল সুমন বলেন, ‌হাসপাতালে আসার কয়েক মিনিট পর নীরবের মৃত্যু হয়। তার শরীরে (কান ও মাথার) আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে।

এ বিষয়ে পাম্প মালিক হারুন অর রশিদ বলেন, ‘আমি ঢাকাতে আছি। পাম্পে একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে কী নিয়ে ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।’

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘তেল নিতে আসলে পাম্পের লোকদের সঙ্গে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এরপর যে যুবক তেল নিতে আসছিল সে হাসপাতালে যাওয়ার পর মারা যায়। এই ঘটনার পর পাম্পের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাকিটা তদন্ত করে বলা যাবে।’

ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল না দেওয়া নিয়ে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিন জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 15, 2026

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026
April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026
April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026
সর্বশেষ
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
  • মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন
  • ​সরাইলে জায়গা দখলের অভিযোগ: আদালতে মামলা, উচ্ছেদের দাবি

কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

April 15, 2026

ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন

April 15, 2026

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

April 15, 2026

মেধা কি শুধু জন্মগত, নাকি যত্নের অভাব? প্রচলিত শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন

April 15, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ভাইরাল অডিও, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার: চাপে মাঠ প্রশাসন
  • বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.