নরসিংদীতে মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন খায়রুল কবির খোকন। তিনি নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি।
৬ মার্চ শুক্রবার জুমার নামাজ দত্তপাড়া মসজিদে আদায় শেষে তিনি দত্তপাড়া মাদ্রাসা কবরস্থানে গিয়ে মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিজার সরকার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফয়েজ উদ্দিন রবিন, সমাজসেবক আরিফ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুম কাদির কমিশনারের রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
