জে এ টিভির (JA TV) বিশিষ্ট সাংবাদিক মোঃ শহিদুল ইসলামের মেজ মামা আব্দুল মালেক দেওয়ান গত ৫ মার্চ রাতে গুরুতর অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে খিদমা হাসপাতালে ভর্তি করা হয়। খিদমা হাসপাতালে তার অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে রেফার করা হয়। বারডেম হাসপাতালে ও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ( আইসিইউ) তে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মালেক দেওয়ান দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এ ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম তার প্রিয় মামার দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন,
”আমার মেজ মামা আমাদের পরিবারের একজন অত্যন্ত মুরুব্বি এবং বটবৃক্ষের মতো। বর্তমানে তিনি কঠিন সময় পার করছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই প্রার্থনাই করছি।”
এদিকে আব্দুল মালেক দেওয়ানের অসুস্থতার খবর শুনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন স্থানীয় সুধীসমাজ ও সাংবাদিক মহলের সহকর্মীরা। তারা মহান আল্লাহর কাছে তার নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
আইসিইউতে চিকিৎসাধীন জে এ টিভির রিপোর্টার শহিদুল ইসলামের মেজ মামা আব্দুল মালেক দেওয়ান
1 Min Read
