যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে ব্লেড দিয়ে গালে কেটে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী স্বপন মিয়ার বিরুদ্ধে।
ভুক্তভোগী গৃহবধূর নাম রিয়া মণি (১৮)। তিনি উপজেলার চানপুর ইউনিয়নের বগডরকান্দি এলাকার কমল মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বপন মিয়া পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রিয়া মণির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বপন মিয়া। সম্প্রতি আবারও যৌতুকের দাবিতে চাপ সৃষ্টি করলে তা দিতে অপারগতা প্রকাশ করেন রিয়া মণি। এতে ক্ষিপ্ত হয়ে স্বপন মিয়া ব্লেড দিয়ে তার গালে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এ ধরনের নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আহত রিয়া মণি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত স্বপন মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা