কেরাণীগঞ্জ মডেল ফারিয়ার উদ্যোগে নেট জিরোতে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
নিজস্ব সংবাদদাতাঃ
০৫।০৩।২৬ তারিখ শুক্রবার বিকাল ৫-০০ টায় কেরাণীগঞ্জের নেট জিরো রেস্টুরেন্টে মডেল ফারিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য লায়ন সোবহান হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সহ সভাপতি আঃ রাজ্জাক খান। সভায় সদস্যবৃন্দ তাদের সমস্যাবলী তুলে ধরেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্য শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।
