পবিত্র রমজান উপলক্ষে মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
মোঃ আলমগীর হোসাইন হৃদয়
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের স্বস্তি দিতে এবং আমিষের চাহিদা পূরণে জামালপুরের মাদারগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ মার্চ ২৬) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশ কম দামে দুধ, ডিম ও গরুর মাংস কিনতে পেরে ব্যাপক স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। এমন কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
