শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন স্বাস্থ্য মন্ত্রী
মোঃ এমরুল ইসলাম
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী)সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া-র কবর জিয়ারত করেছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল ও নরসিংদীর অন্যান্য আসনের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল; নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী খায়রুল কবির খোকন; নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
