নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি : এজাহার সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়-স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে তাকে পাশ্ববর্তী একটি বাড়ির উঠানে নিয়ে গিয়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানান। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মামলার প্রেক্ষিতে,
নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামের লথিরাম সরেনের ছেলে অরুপ (২০), খুদিরাম হাসদারের ছেলে রঞ্জন হাসদা (১৯) এবং ইশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)
অভিযুক্তকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
