ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনে জামায়াত প্রাথী বিজয়ী।
মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫মনিরামপুর আসনে জামায়াত ইসলামী প্রার্থী এ্যাডভোকেট গাজী এনামুল হক দাড়িপাল্লা মার্কা নিয়ে ১,৩০৫৯৬ ভোট পেয়েছেন।নিকটতম প্রতিদন্দ্বী থেকে ৪৬৩২০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সহকারি রিটার্নিং কর্মকর্তা সম্রাট হোসেন বেসরকারি ভাবে তাকে বিজয়ী ঘোষনা করেছেন।তার নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন কলস প্রতীকে পেয়েছেন। ৮৪২৭৬ ভোট,বিএনপি প্রার্থী রশীদ আহমাদ ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫৪,৪১৫ ভোট,জয়নাল আবেদীন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৪৩৭৮ ভোট,জাতীয় পার্টির এম এ হালিম লাঙ্গল মার্কা পেয়েছেন ২১৯৪ ভোট,স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুজ্জামান ফুটবল প্রতীকে পেয়েছেন ২০৭৮ ভোট।এই আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩লাখ ৭৪হাজার দুইশত বায়ান্ন জন।এই আসনে সর্বমোট ৬জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করেন।১২৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।ফলাফল ঘোষনার পর মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিউল্লাহ খান বিজয়ী দলকে সংখ্যালঘুদের উপর যাহাতে কোন প্রকার অত্যাচার যেনো না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন।
