Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, March 6
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»জাতীয়»আওয়ামী লীগের চ্যাপ্টার এই দেশে ক্লোজড: সারজিস আলম
জাতীয়

আওয়ামী লীগের চ্যাপ্টার এই দেশে ক্লোজড: সারজিস আলম

September 25, 20253 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ছবি: সংগৃহীত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলাদেশে আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, প্রকাশ্যে তো নয়-ই, মনে মনে যাঁরা আওয়ামী লীগ ও তাঁদের দোসরদের বিরোধী দল বানানোর চিন্তা করছেন, তাঁরা সেই চিন্তা বাদ দিয়ে দেন। এই চিন্তা করে লাভ নাই। ছাত্র-জনতা এই দেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।

সুনামগঞ্জে বুধবার বিকেলে সংগঠনের নেতাদের নিয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা ও সংবাদ সম্মেলন হয়।

সারজিস আলম তাঁর বক্তব্যে বলেন, ‘পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত খুনি ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারেনি। হয় বিপ্লবীরা থাকবে, না হয় ফ্যাসিস্টরা থাকবে। বাংলাদেশে খুনি ও ফ্যাসিস্টদের রাজনীতির কোনো সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে এবং নিষিদ্ধ হতেই হবে। আমরা সেদিকেই এগোচ্ছি।’

গত ১৬ বছরে দেশে হাজার হাজার মানুষকে গুম, খুন করা হয়েছে জানিয়ে সারজিস বলেন, ‘গণ–অভ্যুত্থানে এক হাজারের বেশি মানুষকে খুন করা হয়েছে। এই খুনিদের বিচার হতে হবে, না হলে দেশের মানুষ, শহীদ পরিবারের সদস্যরা আমাদের ক্ষমা করবেন না।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপি নেতা সারজিস আলম বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের বাধা নেই। তবে এর আগে দৃশ্যমান বিচার ও সংস্কার দেখাতে হবে। এমন নয় যে এই সময়ের মধ্যে সবার বিচার করতে হবে বা শাস্তি দিতে হবে। তবে আমরা বলি, যারা মূল কালপ্রিট, তাদের বিচার করতেই হবে। শেখ হাসিনাসহ এ রকম ২৫ থেকে ৩০ জনের বিচার এই সময়ের মধ্যে করতে হবে। গণপরিষদ নির্বাচন, জুলাই সনদের মাধ্যমে এসবের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের কোনো নির্বাচন হবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, ভারতের আশীর্বাদে আর কোনো দল এই দেশে ক্ষমতায় আসতে পারবে না। কোনো এজেন্সিকে কাজে লাগিয়ে, আধিপত্য দেখিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।

সংবাদ সম্মেলনে সারজিস আলম প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে সফররত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘কোন প্রটোকলে গেলে আমাদের এই নেতৃবৃন্দের সঙ্গে এই আচরণ ঠেকানো যেত, সে বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাঁদের নিরাপত্তা দিতে না পারায় সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এর দায় সেখানে কর্মরত যাঁরা আছেন, তাঁদের নিতে হবে। সেখানে খুনি, ফ্যাাসিস্টদের সহযোগী হিসেবে অনেকেই কাজ করছে। আমরা এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস ও এহতেশাম হক, সুনামগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী, যুগ্ম সমন্বয়কারী আবু ছালেহ নাসিম উপস্থিত ছিলেন। এনসিপিকে দেশজুড়ে সংগঠিত ও শক্তিশালী করতে জেলায় জেলায় সংগঠকদের নিয়ে সমন্বয় সভা হচ্ছে বলে জানান সারজিস।

গণ অধিকার পরিষদ ও এনসিপির একত্র হওয়া প্রসঙ্গে সারজিস বলেন, ‘মানুষ এটা চায়। কারণ, গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মধ্য নিয়ে গড়ে ওঠা একটি দল। আমরা একসঙ্গে গণ–অভ্যুত্থানে ছিলাম, আন্দোলনে ছিলাম। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 6, 2026

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার

March 6, 2026
March 6, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ

March 6, 2026
March 6, 2026

যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন

March 6, 2026
সর্বশেষ
  • বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ
  • যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন
  • পাগলা মসজিদে নিলাম নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক
  • শরীয়তপুরে সেমাই কারখানায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা

বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার

March 6, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ

March 6, 2026

যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন

March 6, 2026

পাগলা মসজিদে নিলাম নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

March 6, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও দস্যুতা মামলার ৬ আসামি গ্রেফতার
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ঔষধ জব্দ
  • যৌতুকের দাবিতে স্ত্রীর গালে ব্লেড চালানোর অভিযোগ, অভিযুক্ত স্বামী স্বপন
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.