Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, July 11
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল আফগান কিশোর!
আন্তর্জাতিক

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল আফগান কিশোর!

September 23, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ছবি: সংগৃহীত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
সুত্র : ইন্ডিয়া টুডে।

রবিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। কাবুল থেকে দিল্লিগামী একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে লুকিয়ে ভারত পৌঁছে যায় ওই কিশোর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বিমান অবতরণের পর এ ঘটনা প্রকাশ্যে আসে। কর্মকর্তারা জানান, কিশোরটি মূলত ‘কৌতূহল’ থেকে এমন বিপজ্জনক সিদ্ধান্ত নেয়।

সরকারি সূত্র অনুযায়ী, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেঙে কেএএম এয়ার-এর ফ্লাইট আরকিউ-৪৪০১-এর পেছনের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে ঢুকে পড়ে ওই কিশোর। কাবুল থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর সকাল ১১টার দিকে বিমানটি দিল্লিতে অবতরণ করে।
বিমান অবতরণের পর কিশোরকে বিমানের চারপাশে ঘোরাঘুরি করতে দেখে এয়ারলাইন কর্মীরা নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে জানা যায়, ওই কিশোর আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ শহরের বাসিন্দা।

পরে তাকে এয়ারলাইন কর্মীরা আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর হাতে তুলে দেন। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল ৩-এ নিয়ে যাওয়া হয়।
 

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সে কেবল কৌতূহলের বশেই বিমানে উঠে পড়েছিল এবং এর ঝুঁকি সম্পর্কে সে সচেতন ছিল না। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে ওই একই কেএমএম এয়ার ফ্লাইটে ফের আফগানিস্তানে পাঠানো হয়েছে।

বিমানটি দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লি থেকে ছেড়ে যায়।
কেএমএম এয়ার-এর নিরাপত্তা কর্মীরা বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে একটি ছোট লাল রঙের স্পিকার উদ্ধার করে, যা সম্ভবত ওই কিশোরের। বিস্ফোরক বা অন্য কোনো ধরনের বিপজ্জনক বস্তু না থাকায় বিমানটিকে পরবর্তী সময় নিরাপদ ঘোষণা করা হয়। এই ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বাড়ানো হচ্ছে নজরদারি।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

July 9, 2026

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026
July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026
July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026
সর্বশেষ
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
  • ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়
  • বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা

July 11, 2026

মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন

July 11, 2026

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী

July 11, 2026

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়

July 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.