Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, July 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»ঘুমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ১৮ মিনিট চক্কর খেল উড়োজাহাজ
আন্তর্জাতিক

ঘুমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ১৮ মিনিট চক্কর খেল উড়োজাহাজ

September 22, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
ছবি: সংগৃহীত
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তথ্যসূত্র:

দ্য ইনডিপেনডেন্ট

ফ্রান্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূমধ্যসাগরের দ্বীপ করসিকার আকাশে চক্কর খাচ্ছে, অবতরণের জন্য সেটি অনুমতির অপেক্ষায়। বারবার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করছেন পাইলট, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া নেই। বিমানবন্দরের একমাত্র এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে তখন বেঘোরে ঘুমাচ্ছেন! তাঁকে ঘুম থেকে তুলতে অগ্নিনির্বাপণ বাহিনী ও পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। রাজধানী প্যারিস থেকে উড়াল দেওয়া এয়ার করসিকার ‘এয়ারবাস এ৩২০’ যাচ্ছিল নেপোলিয়ন বোনাপার্ট বিমানবন্দরে। বিমানবন্দরটি করসিকা দ্বীপের রাজধানী আজাক্সিওতে।

রেডিও বার্তা দিয়ে ১৮ মিনিট আকাশে চক্কর খাওয়ার পরও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন পাইলট উড়োজাহাজটি নিয়ে ফরাসি দ্বীপটির আরেক প্রান্তের শহর বাস্তিয়ার দিকে প্রায় রওনা হন।

স্থানীয় একটি দৈনিক পত্রিকাকে পাইলট বলেন, অগ্নিনির্বাপণকর্মীরা টাওয়ার থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশ ডাকেন। তিনি বলেন, ‘কয়েক দশকের পেশাজীবনে আমি কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। আমাদের যাত্রা খুব সংক্ষিপ্ত ছিল। তাই সেখানে আতঙ্কিত হওয়ার সুযোগ ছিল না। সবাই শান্ত ছিলেন। যাত্রীরা এটিকে মজার ঘটনা হিসেবে নিয়েছিলেন।’

সেই রাতে ফ্লাইটটি আগেই এক ঘণ্টা দেরি করেছিল। পরে অবতরণের জন্য পাইলটরা কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে না পারলে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা কন্ট্রোল টাওয়ারের কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাব্যবস্থার কারণে তাঁদের বেশ দেরি হয়ে যায়।

শেষ পর্যন্ত গ্রাউন্ড স্টাফরা যখন কন্ট্রোল টাওয়ারে পৌঁছান, দেখেন কন্ট্রোলার তাঁর ডেস্কে ঘুমাচ্ছেন। তাঁরা তাঁকে ঘুম থেকে তোলেন। জেগে ওঠা কন্ট্রোলার এরপর বিমানবন্দরে রানওয়ের বাতি জ্বালিয়ে দেন এবং উড়োজাহাজটিকে অবতরণের অনুমতি দেন। ভাগ্য সুপ্রসন্ন, কোনো অসুবিধা ছাড়াই উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

কী কারণে ট্রাফিক কন্ট্রোলার বেঘোরে ঘুমাচ্ছিলেন, তা খুঁজে বের করতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। এর আগে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজের পরিবেশ ও মজুরি নিয়ে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, প্রচণ্ড চাপে তাঁরা মানসিক অবসাদে ভোগেন ও ভীষণ ক্লান্ত থাকেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

July 9, 2026

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026
July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026
July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026
সর্বশেষ
  • বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
  • প্রতিবাদ ও দুঃখ প্রকাশ

বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

July 10, 2026

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.