Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রাজনীতি»আত্মত্যাগকারীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি: তারেক রহমান
রাজনীতি

আত্মত্যাগকারীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি: তারেক রহমান

August 5, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
শুধু জুলাই নয়, গত ১৭ বছর ধরে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সব স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতেই হবে। জনগণ যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপনি নেতা নন। আমাদের বার্তা হলো বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’
গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার হওয়া মানুষের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন, যাদের ওপর অত্যাচার হয়েছে, তাদের স্বপ্নের দেশ গড়ে তুলতেই আমাদের লড়াই।’ কাঠামো বদলের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বর্তমান শিক্ষাব্যবস্থা তরুণদের বেকার করে রাখছে। তাই কর্মমুখী শিক্ষা চালুর উদ্যোগ নিচ্ছি। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলে বৈদেশিক রেমিট্যান্স বাড়ানোই আমাদের লক্ষ্য।’
তিনি জানান, ক্ষুদ্র ও কুটিরশিল্পে উৎপাদন ও রপ্তানি বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান বাড়ানো হবে। একই সঙ্গে তরুণদের জন্য বহু ভাষা শিক্ষার ব্যবস্থাও থাকবে।
স্বাস্থ্য খাত সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, নারীদেরও এই সেবার সঙ্গে যুক্ত করা হবে।’
পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো হবে। খাল খনন কর্মসূচিও আবার চালু করব। কৃষকদের বাঁচাতে নতুনভাবে উদ্যোগ নেব।’
 তারেক রহমান বলেন, ‘জনগণ এখন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায়। আর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন জনগণের সহযোগিতা ও সমর্থন।’
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘একটা ধ্বংসের পথ পার করেছি। ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে হবে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

February 20, 2026
February 13, 2026

পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়ের তালা

February 13, 2026
সর্বশেষ
  • রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
  • মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা

June 11, 2026

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

June 8, 2026

সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০

June 8, 2026

মেয়র আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে বোন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে

June 8, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • রাজনৈতিক প্রতিহিংসার বলি এক সমাজসেবক: বাবার গ্রেফতার প্রসঙ্গে কিছু কথা
  • কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • সরাইলে দিগন্ত পরিবহনের বাস খাদে, নিহত ৪, আহত অন্তত ১০
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.