Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, July 11
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»চাঁদা দাবির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেপ্তার
আইন ও আদালত

চাঁদা দাবির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা গ্রেপ্তার

May 30, 20251 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক থামিয়ে চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা এবং এনসিপির পার্বতীপুর উপজেলা সংগঠক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, সেনাকল্যাণ সংস্থা কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) সরকারি টেন্ডারের মাধ্যমে পায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি এলাকা থেকে বের হলে রাত ৭টা ৪৫ মিনিটে রসুলপুর এলাকায় ট্রাকগুলোকে আটকান তারিকুলসহ কয়েকজন। তারা চালকদের কাছ থেকে চাঁদা দাবি করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম। সেনাসদস্যরা অভিযানে তারিকুল ইসলামকে হাতেনাতে আটক করলেও, তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর একটি যৌথ দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।

ঘটনার পর সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক সহযোগীদের আটকে অভিযান চলছে এবং অভিযুক্ত তারিকুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

July 11, 2026

একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা

July 11, 2026
June 26, 2026

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026
June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026
সর্বশেষ
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
  • ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়
  • বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা

July 11, 2026

মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন

July 11, 2026

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী

July 11, 2026

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়

July 11, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • একাধিক ছেলের সঙ্গে নির্জনার সম্পর্ককে কেন্দ্র করে হত্যা:  অভিযুক্তবাবা-মা
  • মেট্রোরেলে দিনে চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন
  • জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতাবাড়াতে সরকার কাজকরছে:প্রধানমন্ত্রী
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.