Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, June 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»সিন্ধুর পানি নিয়ে ফের ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের 
আন্তর্জাতিক

সিন্ধুর পানি নিয়ে ফের ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের 

May 19, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দীর্ঘ ১৯ দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। সবশেষ দুই-তিন দিনে উত্তেজনা অনেকটা কমে এলেও স্থগিত হওয়া ‘সিন্ধু পানিচুক্তি’ পুণরায় কার্যকরে কোনও অগ্রগতি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। বরং, ‘সিন্ধু পানিচুক্তি’ স্থগিত রাখার ব্যাপারে এখনও অনড় অবস্থানে ভারত। এ অবস্থায় গুরুত্বপূর্ণ এ নদের পানির হিস্যা নিয়ে ভারতকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।

রোববার (১৮ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে দীর্ঘমেয়াদে এর পরিণতি ভোগ করতে হবে ভারতকে।

সংবাদমাধ্যমটিকে আইএসপিআর প্রধান আরও বলেন, আমি আশা করি সেই সময়টা যাতে না আসে। তবে, সত্যিই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিশ্ব দেখবে এর পরিণতি এবং আমরা বছরের পর বছর ধরে লড়াই করব। ২৪ কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে।

 

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশাবলী এবং তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে।

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়ে আরটি আরবিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা উদ্ধত জাতি নই, আমরা একটি ‘সিরিয়াস’ জাতি। আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ এবং বিচক্ষণ দেশ পাকিস্তানের জনগণের মনোভাব কী, তা আরও ভালোভাবে বোঝে।

এ সময় ভারতের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে কূটনীতিকদের অসাধারণ কাজেরও প্রশংসা করেন পাক আইএসপিআর প্রধান।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনা ঘিরে তলানিতে নেমে যায় ভারত-পাকিস্তানের সম্পর্ক। এ ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত, যার মধ্যে অন্যতম ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানিচুক্তি স্থগিত। জবাবে পাকিস্তানও পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয় ভারতের বিরুদ্ধে। এরপর থেকে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি, যা শেষ দিকে গড়ায় সংঘাত পর্যন্ত; সৃষ্টি হয় যুদ্ধ পরিস্থিতির। টানা চারদিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় দেশ।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 21, 2026

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026
June 19, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026
June 18, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.