Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Sunday, June 21
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»শিক্ষাঙ্গান»সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর সংবাদ সম্মেলন
শিক্ষাঙ্গান

সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর সংবাদ সম্মেলন

March 5, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর সংবাদ সম্মেলন

রিপোর্ট : শিরিন

সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে বুধবার ৫ই মার্চ দুপুরে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থা’র হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছাত্রী স্বর্ণা মনি।

স্বর্ণা মনি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া মেহেদী বাগ হাইস্কুল থেকে গত ২০২০-৩০২১ ইং সালে আমি (স্বর্ণা) রেজিষ্ট্রেশন ও ফরম পুরণ করি। যার রোল নং-২০৯৯০৯,রেজিষ্ট্রেশন নং-১৯১৭৬৬২১৬৫। ২০২২ সালে এসএসসি পরীক্ষায় স্বর্ণা মনি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী সে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্প নগরী কলেজ হতে ২০২২-২০২৩ সালে রেজিষ্ট্রেশন ও ফরম পুরণ করে। যার রোল নং-১৪৫০৪২ এবং রেজিষ্ট্রেশন নং-১৯১৭৬৬২১৬৫। ২০২৪ ইং সালে স্বর্ণা জিপিএ ৪.৩৩ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর সে রংপুর থেকে বিশ্ববিদ্যালয় এবং নার্সিং এর উপর কোচিং করতে থাকে।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন ফরম প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যেয়ে এসএসসি সার্টিফিকেটে স্বর্ণা মনি’র নামের জায়গায় পাটোয়া মেহেদী বাগ হাইস্কুলের শিক্ষার্থী মো. মুসাব্বির হোসেন সিয়াম,পিতাঃ মো. সিরাজুল ইসলামের নাম দেখা যায়।

ভুক্তভোগী ওই ছাত্রীর এসএসসি ‘র সার্টিফিকেটে অন্য একজনের নাম হওয়ায় স্বর্ণা মনি আর কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেনি। স্বর্ণা তার নিজ স্কুল পাটোয়া মেহেদী বাগ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ শেখ’কে এ বিষয়ে অবগত করলে এবং বিষয়টি কিভাবে সুরাহা হবে জানতে চাইলে ওই প্রধান শিক্ষক নানা অজুহাত ও সময়ক্ষেপণ সহ হয়রানি করে আসছেন।

পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী ও তার বাবাসহ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সরাসরি যোগাযোগ করে জানতে পারেন,পাটোয়া মেহেদী বাগ হাইস্কুলের শিক্ষার্থী গত ২০/১২/২০২২ তারিখে তার রোল নং-২০৯৯০৯ এর উপর সংশোধনের জন্য আবেদন করেছে এবং ১৭/০৪/২০২৩ ইং তারিখে ওই প্রধান শিক্ষকের সিলমোহর ও স্বাক্ষর অনুযায়ী সংশোধনী আবেদনের কার্যক্রম শুরু হয় (যার মিটিং নং-১১৫)।

উল্লেখিত বিষয়াদির কারনে ভুক্তভোগী ছাত্রী স্বর্ণা মনি আর কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেনি,ফলে তার আশা ও স্বপ্নগুলো পণ্ডশ্রমে পরিণত হচ্ছে।

সংবাদ সম্মেলনে সে আরো জানায় যে,পাটোয়া মেহেদী বাগ হাইস্কুলের প্রধান শিক্ষকের সহযোগিতায় ও নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর সাজাহান এবং শিক্ষার্থী মো. মুসাব্বির হোসেন সিয়াম এর জালিয়াতির কারণে তার (স্বর্ণা মনি)’র স্বপ্ন ভেঙ্গে গেছে। স্বর্ণা তার সার্টিফিকেট জাল জালিয়াতির সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নেক দৃষ্টি সহ বিচার দাবি করেন।

তবে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে এবং তাদের সাক্ষাৎ না মেলায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বর্ণা ও তার বাবা মা।।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
January 13, 2026

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে

January 13, 2026
November 5, 2025

অরবিট টেকনোলজির উদ্যোগে অনলাইন এমসিকিউ প্রতিযোগিতা, বিজয়ী পাবে পুরস্কার

November 5, 2025
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.