Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»নির্বাচন»নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
নির্বাচন

নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ

March 2, 20251 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ বলেন,”নির্বাচনের বিষয়ে সরকার কী করবে, তা জনগণের সামনে দৃশ্যমান করা দরকার। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা তত বাড়বে।”

তিনি আরও বলেন, “জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে, তা কাটাতে একটি নির্বাচন প্রয়োজন। গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে।”

তিনি দাবি করেন, “সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের সঙ্গে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই।”

সালাহ উদ্দিন আহমেদ বলেন, “গণহত্যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং তাদের বক্তব্য শুনলে মনে হয় অভ্যুত্থানে অংশ নেওয়ারাই অপরাধী। এই অবস্থা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে।”

সালাহ উদ্দিন আহমেদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে না আনা গেলে, তারা সরকারের ভালো কাজগুলোরও সমালোচনা করবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 16, 2026

নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাতিল, সব আসনে জয় বিএনপির।

February 16, 2026
February 14, 2026

হাসনাত আব্দুল্লাহর আসনে ভোট বাতিল ও পুনঃভোটের দাবি ট্রাক মার্কা প্রার্থীর

February 14, 2026
February 13, 2026

দীর্ঘ ৩০ বছর পর ঘুরে দাঁড়ানো: আওয়ামী লীগের ঘাটিতে বিএনপির বিজয়।

February 13, 2026
সর্বশেষ
  • মোড়লগঞ্জে ২১ বছর বয়সী তরুণী  নিখোঁজ
  • জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
  • ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
  • কসবার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা
  • আখের রস বিক্রি করে বছরে ৪ লাখ টাকা আয়: সন্ধ্যামণি চাকমার সাফল্য

মোড়লগঞ্জে ২১ বছর বয়সী তরুণী  নিখোঁজ

April 30, 2026

জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

April 30, 2026

ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

April 30, 2026

কসবার পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা

April 30, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মোড়লগঞ্জে ২১ বছর বয়সী তরুণী  নিখোঁজ
  • জন্ম–মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
  • ভালুকায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.