Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, June 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»এ্যানিসহ বিএনপির ৩ হাজার ৮৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বাংলাদেশ

এ্যানিসহ বিএনপির ৩ হাজার ৮৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

July 20, 20232 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কৃষকদল নেতা সজীব হোসেন মৃত্যুর ঘটনায় চারটি মামলা হয়েছে। লক্ষ্মীপুরে বিএনপি–আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে ।এসব মামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের ৩ হাজার ৮৫৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে সদর মডেল থানায় আলাদা এসব মামলা দায়ের করা হয়।

নিহত ব্যক্তি চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. সজীব।

জানা গেছে, ওই ঘটনার পর মঙ্গলবার রাতে জেলা বিএনপি সংবাদ সম্মেলনে নিহত ব্যক্তিকে কৃষকদলের চরশাহী ইউনিয়ন কমিটির সদস্য বলে দাবি করেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে ঘটেছে বলে দাবি করেছেন।

পুলিশ জানায়, সজিব হোসেন হত্যার ঘটনায় তার মেঝ ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ছাড়াও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম নুরুল আমিন রাজুর বাসভবনে হামলা ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছেন তিনি। এতে অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এতে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়। তবে মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন। এতে পুলিশের কাজে বাধা ও পুলিশ সদস্যদের আহত করার অভিযোগ এনে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানিসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.