Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»খেলাধুলা»মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে হারাল আর্জেন্টিনা
খেলাধুলা

মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে হারাল আর্জেন্টিনা

March 29, 20232 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পায়ের জাদুতে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। নান্দনিক ছন্দে মেসি কেড়ে নিয়েছেন ফুটবলপ্রেমীদের হৃদয়। এবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম গোলের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইনদের দানবীয় ফুটবলের কাছে পাত্তাই পায়নি কুরাসাও। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন বিশ্বচ্যাম্পিয়নদের এই অধিনায়ক। শেষ পর্যন্ত ৭-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠে ছেড়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠে সান্তিয়াগো দেল এস্তেরোতে নেমেছিল আকাশি-নীল জার্সিধারীরা। ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল করে উৎসবে মাতে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুই গোল। তবে সফরকারীদের গোলকিপার এলয় রুম দানবীয় ভূমিকায় ৯টি সেভ না করলে লে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান আরও বেশি হতে পারতো!

ম্যাচের ২০তম মিনিট থেকে ৩৭তম মিনিটের মধ্যেই হ্যাটট্রিক তুলে নেন আর্জেন্টাইনদের অধিনায়ক। তবে প্রথম লক্ষ্যভেদের মধ্য দিয়ে মেসি তার ক্যারিয়ারে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ১৭৪ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়ায় ১০২-এ। যদিও মেসির আগেই পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো এবং ইরানের আলী দাইয়ে ১০০তম গোলের মাইলফলকে নাম লিখিয়েছিলেন।

ম্যাচে মেসির পাশাপাশি প্রথমার্ধে নিকোলাস গঞ্জালেজ এবং এঞ্জো ফার্নান্দেজ একটি করে গোল করেছেন। এ ছাড়া দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই দলের ব্যবধান বাড়ান আনহেল দি মারিয়া। আর ম্যাচের শেষ দিকে জালের দেখা পান গঞ্জালো মন্তিয়েল।

ম্যাচের ১০তম মিনিটে দুটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু দুটি সুযোগই মিস করেন মেসি। তবে ম্যাচের ২০তম মিনিটেই জিওভান্নি লো সেলসোর পাস থেকে ডান পায়ের শটে ক্যারিয়ারের ১০০তম গোলের দেখা পান আর্জেন্টাইন এই মহাতারকা। আর এরই মধ্যে দিয়ে মহাদেশ দক্ষিণ আমেরিকায় প্রথম ফুটবলার হিসেবে শততম গোলের মাইলফলকে নাম লেখান মেসি।

মেসির গোলের দুই মিনিট পরই আর্জেন্টাইনদের লিড বাড়ান নিকো গঞ্জালেস। হেড থেকে দলকে এগিয়ে নেন তিনি।

ম্যাচের পুরোটা সময়জুড়ে আর্জেন্টাইনরা কুরাসাওয়ের মাঝমাঠ ও রক্ষণভাগ ফাঁকা থাকার সুযোগ কাজে লাগিয়েছে। আর এই সুযোগেই এসেছে ম্যাচের তৃতীয় গোলটি। ম্যাচের ৩৩তম মিনিটে গঞ্জালেস ও এনজো ফার্নান্দেজের পায়ের শৈলীতে সাজানো বোঝাপড়ায় ক্যারিয়ারের অন্যতম সহজ গোলের দেখা পান সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা। এর দুই মিনিট পরই মেসির দুরপাল্লার পাস থেকে গোল করেন ফাঁর্নান্দেজ।

আর দেশের হয়ে ক্যারিয়ারের নবম ও সব মিলিয়ে ৫০তম হ্যাটট্রিক তুলে নিতে মেসিও খুব বেশি সময় নেননি মেসি। লো সেলসোর দুরপাল্লার পাস থেকে ম্যাচের ৩৭তম মিনিটেই হ্যাটট্রিকের দেখা পান আকাশি-নীল শিবিরের এই মহাতারকা।

বিরতির পরও একাধিক সুযোগ পেয়েছিল আর্জেন্টাইনরা। তবে কিছুটা টিমেতালে খেলে তা নষ্ট করে মেসির দল। শেষ দিকে ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে দি মারিয়া এবং ৮৭তম মিনিটে গঞ্জালো মন্তিয়েল গোল করলে বড় জয় নিয়ে মাঠে ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 13, 2026

ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি

January 13, 2026
January 7, 2026

হিন্দুকেই বিশ্বকাপ দ‌লের অধিনায়ক করে ভারত‌কে কড়া বার্তা দি‌লো বাংলাদেশ

January 7, 2026
January 6, 2026

বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত সঠিক’: মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের পাশে শহীদ আফ্রিদি

January 6, 2026
সর্বশেষ
  • কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে Winter blanket Distribution –
  • বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ
  • ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

January 27, 2026

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

January 27, 2026

লালমনিরহাটে Winter blanket Distribution –

January 15, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে Winter blanket Distribution –
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.