Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, December 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
বাংলাদেশ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল

March 28, 20232 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আগামী এপ্রিল মাসের ৪ তারিখে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে এই প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া সংযোগ রেলপথের ৪২ কিলোমিটার অংশে ট্রেন চলবে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সংবাদমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, যদিও ৩০ মার্চ সেতুতে কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হওয়ায় ৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। কারণ আর মাত্র ৭ মিটার কাজ বাকি আছে। এখানে শুধু স্লিপার বসানোর কাজ বাকি। এটা হয়ে গেলেই ট্রেন চালু করা যাবে।

এদিকে গত ফেব্রুয়ারির শেষ দিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে পদ্মা রেল সেতুর নির্মাণ কাজ। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে আগামী জুনেই এ প্রকল্পের কাজ শেষ হবে।

দেশে প্রথমবারের মতো পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ তৈরি করা হয়েছে। এতে খরচ বেশি হলেও মেরামত ব্যয় তেমন নেই বলে জানিয়েছেন, পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সহকারী প্রকৌশলী লোকমান হোসাইন।

তিনি বলেন, পাথরবিহীন এ রেলপথ তৈরিতে খরচ বেশি হলেও এটি টেকসই হবে। এই রেলপথে কোনো ঝাঁকুনি হবে না। পরবর্তী সময়ে মেরামত ব্যয় নেই বললেই চলে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।

এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। সেতুটি চালু হওয়ায় রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নিরবচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ স্থাপন হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

December 4, 2025

লালমনিরহাটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত।

December 4, 2025
December 3, 2025

লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত।

December 3, 2025
December 3, 2025

কালীগঞ্জে বাংলাদেশ এনজি ফাউন্ডেশন দিবস পালিত অনুষ্ঠিত। 

December 3, 2025
সর্বশেষ
  • লালমনিরহাটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত।
  • লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত।
  • কালীগঞ্জে বাংলাদেশ এনজি ফাউন্ডেশন দিবস পালিত অনুষ্ঠিত। 
  • কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ–কাঁথায় ঢেকে রাখল ছেলে।
  • সাভারে অভিযুক্ত ভূমিদস্যু মোঃ শওকত রাশেদ মামুন –মামুন–সাদেক গ্যাংয়ের তাণ্ডব ‎ ‎আদালতের নিষেধাজ্ঞা ভেঙে মালিকানাধীন জমি দখলের অভিযোগ ‎

লালমনিরহাটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত।

December 4, 2025

লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত।

December 3, 2025

কালীগঞ্জে বাংলাদেশ এনজি ফাউন্ডেশন দিবস পালিত অনুষ্ঠিত। 

December 3, 2025

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ–কাঁথায় ঢেকে রাখল ছেলে।

November 25, 2025
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • লালমনিরহাটে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত।
  • লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত।
  • কালীগঞ্জে বাংলাদেশ এনজি ফাউন্ডেশন দিবস পালিত অনুষ্ঠিত। 
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.