Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Tuesday, March 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আন্তর্জাতিক»পাকিস্তানের বিরোধী নেতা শেহবাজকে দেশ ছাড়তে বাধা
আন্তর্জাতিক

পাকিস্তানের বিরোধী নেতা শেহবাজকে দেশ ছাড়তে বাধা

May 8, 20211 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাকিস্তান জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফকে দেশ ছাড়তে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ (এফআইএ) আজ শনিবার তাঁকে যুক্তরাজ্যে যেতে দেয়নি। খবর ডনের।

আজ পাকিস্তানের লাহোর বিমানবন্দর থেকে কাতার হয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল শেহবাজের। কিন্তু বিমানবন্দরেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজকে আটকানো হয়। শেহবাজ পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি।

গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট চিকিৎসার জন্য শেহবাজকে বিদেশযাত্রার অনুমতি দেন।

আজ মুসলিম লিগের (নওয়াজ) মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব গণমাধ্যমকে জানান, গতকাল লাহোর হাইকোর্ট যখন এ আদেশ দেন, তখন এফআইয়ের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল।

মারিয়াম আজ বলেন, আজ শেহবাজ শরিফ বিমানবন্দরে এলে এফআইয়ের কর্মকর্তা সেখানে এসে তাঁকে বাধা দেন। তাঁরা জানান, শেহবাজ দেশ ছাড়তে পারবেন না।

মারিয়াম বলেন, গ্যাস, পানি জ্বালানির সংকট থেকে মানুষের দৃষ্টিতে অন্যদিকে রাখতে সরকার মুসলিম লিগের নেতা-কর্মীদের পীড়নের পথ বেছে নিয়েছে।

শেহবাজকে বাধা দেওয়ার এ চেষ্টা আদালতের নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন মারিয়াম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 20, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম

February 20, 2026
January 14, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
January 14, 2026

ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

January 14, 2026
সর্বশেষ
  • নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী
  • মাধবদীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: বাড়িতে হামলা, নারীসহ আহত ৫
  • টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু 
  • গলাচিপায় একই পরিবারের তিনজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • কচুয়ায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, লোকলজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা

নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী

March 10, 2026

মাধবদীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

March 10, 2026

টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু 

March 10, 2026

গলাচিপায় একই পরিবারের তিনজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

March 10, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নির্বাচনি প্রতিশ্রুতি পুরনে আজ নিজ এলাকায় আসছেন সমাজকল্যাণ মন্ত্রী
  • মাধবদীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: বাড়িতে হামলা, নারীসহ আহত ৫
  • টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু 
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.