Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 6
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»শেয়ারবাজারেও রাশিয়ার টিকার প্রভাব
বাংলাদেশ

শেয়ারবাজারেও রাশিয়ার টিকার প্রভাব

May 5, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে রাশিয়ার তৈরি করোনার টিকা বাংলাদেশে আমদানি ও তৈরির বিষয়ে চুক্তি হয়েছে। তবে এই চুক্তি কী ধরনের তা এখনও প্রকাশ করা হয়নি।

এ পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা জানিয়েছে, কোভিড-১৯ টিকা ওরিয়ন ফার্মার নিজস্ব প্ল্যান্টে উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সঙ্গে যোগাযোগ হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সংবাদের প্রভাব দেখা দিয়েছে কোম্পানিটির শেয়ারের দামে। বুধবার লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন। তবে যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তারা বিক্রি করতে চাচ্ছেন না। ফলে দফায় দফায় দাম বাড়লেও শেয়ারের বিক্রেতা উধাও হয়ে গেছে।

রাশিয়ার টিকার বিষয়ে ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, কোভিড-১৯ টিকা ওরিয়ন ফার্মার নিজস্ব প্ল্যান্টে উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সঙ্গে যোগাযোগের বিষয়টি ইতোমধ্যে ওষুধ প্রশাসনের মহাপরিচালক (ডিজি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

ওষুধ প্রশাসনের মহাপরিচালককে (ডিজি) ২ মে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৪ মে জানানো হয়েছে বলে ডিএসইকে জানিয়েছে ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ।

এ বিষয়ে আরও জানানো হয়, অন্যান্য ওষুধ কোম্পানির মতো এটা প্রাথমিক প্রস্তাবনা। এর চূড়ান্ত সফলতা নির্ভর করছে আরডিআইএফ এবং বাংলাদেশ সরকারের অনুমোদনের ওপর।

এদিকে এই সংবাদ ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেনের শুরুতেই ওরিয়ন ফার্মার শেয়ার দাম বেড়ে দিনের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। শুরুতে ৪৯ টাকা ৯০ পয়সা করে ৫ হাজার ১২৩টি শেয়ার কেনার প্রস্তাব আসে।

এ দামে কেউ শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় কয়েক দফায় দাম বেড়ে ৫১ টাকা ৪০ পয়সা করে ২৭ লাখ ৬৭ হাজার ৩৪৫টি শেয়ার কেনার প্রস্তাব আসে। তবে এ দামেও কেউ তাদের কাছে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না।

ফলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়লেও ওরিয়ন ফার্মার শেয়ারের বিক্রেতা উধাও হয়ে যায়। নিয়ম অনুযায়ী, একদিনে ওরিয়ন ফার্মার শেয়ারের দাম ১০ শতাংশ বাড়তে পারবে। ৫১ টাকা ৪০ পয়সা করে শেয়ার কেনার প্রস্তাব আসার মাধ্যমে কোম্পানিটির শেয়ার দাম ৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে গেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার
  • ন্যায্য মূল্য না পেয়ে সড়কে চামড়া ফেলে দেওয়ার প্রবণতা, ক্ষতির মুখে চামড়া শিল্প

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

June 4, 2026

বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা

June 3, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026

দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

June 1, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.