Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»মাদারীপুরে খামারিদের প্রণোদনার টাকা লোপাটের অভিযোগ
বাংলাদেশ

মাদারীপুরে খামারিদের প্রণোদনার টাকা লোপাটের অভিযোগ

April 29, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
মাদারীপুরে করোনাকালে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের দেওয়া প্রণোদনার কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রান্তিক খামারিরা এই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে চান না জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সরেজমিনে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলারকান্দি গ্রামের আক্তারুজ্জামান ও নাজমা বেগম দম্পতি। ২০ বছর ধরে বাড়িতে খামার করে গবাদিপশু পালন করেন তারা। ব্যাংক ঋণ নিয়ে ১২টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও কমে গেছে আয়ের উৎস।

ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা। এতে ক্ষুব্ধ তারা। এই গবাদিপশু খামারি দম্পতি জানালেন, করোনার সময়ে আয়-রোজগার কম থাকায় গবাদিপশুর পেছনে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে আমাদের খুব উপকারে আসতো। কিন্তু আমরা তো কোনো টাকা-পয়সা এখনো পাই নাই। আর পাবো কি না সেটাও জানি না।

শুধু আক্তারুজ্জামান ও নাজমা দম্পতিই নন, তার মতো ওই এলাকার মোশারফ বেপারী, রিপন হাওলাদার ও মোস্তফা খানের একই অবস্থা।

খামারি মোশারফ বেপারী বলেন, সরকার যে আমাদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে, সেটি আমরা জানিও না। আর কেউ বলেওনি যে কিভাবে এই টাকা পাওয়া যাবে।

মাদারীপুর জেলা প্রাণীসম্পদ দপ্তর ও সংশ্লিষ্টদের থেকে জানা গেছে, করোনাকালে জেলার সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য ৭ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। ডেইরি, পোল্ট্রি ও ডাক এই তিন ক্যাটাগরিতে জেলার ৭ হাজার ১২৭ জন ক্ষতিগ্রস্ত খামারির প্রত্যেককে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়ার কথা রয়েছে। কিন্তু সেই প্রণোদনার অর্থ পাননি এসব প্রান্তিক খামারিরা।

তাদের অভিযোগ, প্রকৃত খামারিদের বাদ দিয়ে অসাধু কর্মকর্তাদের পছন্দের কয়েকজন খামারিদের কিছু টাকা দিয়ে বাকি টাকা লোপাট করেছেন কর্মকর্তারা। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আর্থিক সহযোগিতার দাবি জানা খামারিরা।

মাদারীপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুল হক বলেন, তারা সঠিক নিয়ম অনুযায়ী তালিকা তৈরি করে খামারিদের টাকা প্রদান করেছেন। করোনার প্রণোদনার টাকার বিষয়ে অনিয়মের অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।

এই বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই রকম কোনো ঘটনা হওয়ার কথা নয়। তারপরও শিগগিরই এই বিষয়ে খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 27, 2026

কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

January 27, 2026
January 8, 2026

তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ

January 8, 2026
January 7, 2026

এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর কাল্পনিক: জামায়াতের তাহের

January 7, 2026
সর্বশেষ
  • কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে Winter blanket Distribution –
  • বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ
  • ইরানের দাঙ্গা ‘দায়েশ-ধাঁচের অপরাধ’, মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সম্প্রসারণ

কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

January 27, 2026

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

January 27, 2026

লালমনিরহাটে Winter blanket Distribution –

January 15, 2026

বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ

January 14, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবার সীমান্তে বিজিবির অভিযান: ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
  • লালমনিরহাটে Winter blanket Distribution –
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.