Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, June 6
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»সকাল-সন্ধ্যা হরতালে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
বাংলাদেশ

সকাল-সন্ধ্যা হরতালে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

March 28, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ রোববার ভোরে তাঁরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় মহাসড়কের ওপর বেশ কিছু গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধের কারণে যানবাহন বন্ধ ছিল।

এদিকে জেলার সোনাইমুড়ীতে হরতালের পক্ষে পিকেটিংকালে দুই হেফাজত কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সকাল থেকেই জেলার সব কটি উপজেলায় পুলিশ তৎপর রয়েছে। এর মধ্যেও হেফাজতের কর্মীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। পুলিশ খবর পাওয়ার পরপরই তা সরিয়ে দিচ্ছে।

প্রত্যক্ষদর্শী আবু ইউছুফ বলেন, সকাল নয়টার দিকে তিনি সেনবাগ থেকে অটোরিকশায় করে বেগমগঞ্জের চৌমুহনী যাচ্ছিলেন। বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় এসে দেখেন, ফেনী-নোয়াখালী মহাসড়কের ওপর অসংখ্য গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। সড়কটি দিয়ে কোনো রিকশাও চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে লোকজন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার বলেন, সেখানে অবরোধ সরিয়ে নিতে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ইতিমধ্যে গেছেন। হরতালে কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

এদিকে আজ সকাল থেকে শহরের নতুন বাসস্ট্যান্ড, মাইজদীবাজার, পৌরবাজার ও দত্তেরহাট এলাকা ঘুরে দেখা যায়, হরতালের সমর্থনে হেফাজতের কর্মীরা বিচ্ছিন্নভাবে পিকেটিং করছেন। তাঁরা শহরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে করছেন বিক্ষোভ মিছিল। পাশাপাশি তাঁরা যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। তবে পিকেটিং ও বিক্ষোভকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক পাহারায় রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার
  • ন্যায্য মূল্য না পেয়ে সড়কে চামড়া ফেলে দেওয়ার প্রবণতা, ক্ষতির মুখে চামড়া শিল্প

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

June 4, 2026

বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা

June 3, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026

দাউদকান্দিতে মারুকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেফতার

June 1, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
  • বিডি ক্লিনের ১০ বছর পূর্তিতে শাহানা সরকারের শুভেচ্ছা ও প্রশংসা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.