Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, July 10
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»খেলাধুলা»আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না, লাইভে জানালেন সাকিব।
খেলাধুলা

আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না, লাইভে জানালেন সাকিব।

March 21, 20213 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। নতুন সন্তান ও স্ত্রীকে সময় দিচ্ছেন তিনি। অপরদিকে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে। সামনে আবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট। সব মিলিয়ে জাতীয় দলের ব্যস্ত সময়। কিন্তু দলের ব্যস্ততায় নেই সাকিব। তার চিন্তা আইপিএল। নিজের দল যখন লঙ্কানদের বিপক্ষে লড়বে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে!

কেন সাকিব নিজের দল থাকতে পরবাসে যাবেন খেলতে? ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষ বিষয়টি নিয়ে ছিলেন বেশ চিন্তায়। কেউ আবার দেশের পক্ষে না থেকে বিদেশি দলে খেলার ইচ্ছা পোষণ করায় দিয়েছেন দুয়োধ্বনি। অবাক হয়েছেন স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

সব কিছুর উত্তর দিয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আজ ভোরে নিজের জায়গা পরিস্কার করেন সাকিব। জানিয়েছেন, বিসিবিকে দেওয়া চিঠিতে কোথাও উল্লেখ করেননি যে তিনি টেস্ট খেলতে চান না।

লাইভে যা বলেছেন সাকিব; তার উল্লেখযোগ্য অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো- –

‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।

আকরাম ভাই (বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান) বার বার বলেছে, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি। আমি পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।

সময় মতো সিরিজ হলে এই প্রশ্নই উঠত না। করোনা মহামারীর কারণে সব ওলটপালট হয়ে গিয়েছে। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমাদের আছেই এই দুটি ম্যাচ। আমরা আছিই পয়েন্ট তালিকার তলানিতে। এমন না যে এই দুইটা ম্যাচ জিতলে আমরা ফাইনাল খেলব। খুব বেশি একটা কিছু যে হবে আমার মনে হয় না। এই বছরের শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে। এই দুইটা টেস্টে সেই সুযোগ নেই। অবশ্যই দল হিসেবে যদি দুইটা টেস্ট জিতি তাহলে অনেক ভালো। কিন্তু বড় চিত্রটা দেখেন, আমি নিজেকে বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি।

আমরা বেশ কিছু ক্রিকেটার অনেকদিন ধরে খেলছি। এটা একটা সুযোগ হতে পারে নতুনদের দেখার। আমি বেশ কিছুদিন ধরেই টেস্টের বাইরে ছিলাম। একটা টেস্ট খেলেছিলাম, সেখানে গিয়েই চোটে পড়েছিলাম। যেই সর্বশেষ সাত-আটটা টেস্ট বাংলাদেশ খেলেছে, আমাকে ছাড়াই খেলেছে। আমার মনে হয় যে, খুব একটা ক্ষতি হবে না। বরং দুই-একজন ক্রিকেটার তৈরি হতে পারে। নতুনদের দেখার সুযোগ হতে পারে।

আমার কাছে মনে হয়, কখনও যদি বিসিবির সভাপতির মত পদে যেতে পারি তাহলে আমি যে কাজ করব ওটা বাংলাদেশের আর কেউ করতে পারবে না। অবশ্যই, ক্রিকেটে থাকলে আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ আসলে আমি হতে চাইব। আমি জানি, আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো। খুব ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে এটা সম্ভব।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

February 13, 2026

টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘ভূমিকম্প’—কলম্বোয় অস্ট্রেলিয়াকে কাঁপাল জিম্বাবুয়ে

February 13, 2026
January 13, 2026

ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি

January 13, 2026
January 7, 2026

হিন্দুকেই বিশ্বকাপ দ‌লের অধিনায়ক করে ভারত‌কে কড়া বার্তা দি‌লো বাংলাদেশ

January 7, 2026
সর্বশেষ
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
  • প্রতিবাদ ও দুঃখ প্রকাশ
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

July 9, 2026

নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক

July 9, 2026

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার

July 9, 2026

প্রতিবাদ ও দুঃখ প্রকাশ

July 9, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ২৭ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
  • নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২১ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.