Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»গতকালের সংঘর্ষে আজ বসুরহাট পৌরসভায় সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি।
বাংলাদেশ

গতকালের সংঘর্ষে আজ বসুরহাট পৌরসভায় সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি।

March 10, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (বাদল) অনুসারীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

এর আগেও গত ২২ ফেব্রুয়ারি দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

সকাল সাড়ে আটটার দিকে ইউএনও মো. জিয়াউল হক মীর প্রথম আলোকে বলেন, ১৪৪ ধারা চলার সময় পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না।

গত সোমবার পাল্টাপাল্টি হামলার পর গতকালও সংঘর্ষে জড়ায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরা। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুই দফার সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছেন। নিহত হয়েছেন আলাউদ্দিন (৩২) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মমিনুল হকের ছেলে। তাঁকে নিজের অনুসারী বলে দাবি করেছেন মিজানুর রহমান।

গতকাল প্রথম সংঘর্ষের ঘটনাটি ঘটে বিকেলে বসুরহাট পৌরসভার রূপালী চত্বর এলাকায়। রূপালী চত্বরে ওই সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার প্রতিবাদে সভা চলছিল। ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ায় সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় আহত হন ২০ জনের মতো।

আবদুল কাদের মির্জার অনুসারীরা সভায় হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান। ওই সংঘর্ষের জেরে রাত সাড়ে নয়টার দিকে বসুরহাট বঙ্গবন্ধু চত্বর ও পৌর ভবন এলাকায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের এই গোলাগুলি চলে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে আরও ৩০ জন আহত হন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
  • শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের বিরুদ্ধে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক

May 14, 2026

ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী

May 14, 2026

ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা

May 13, 2026

শিবচরে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

May 13, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে স্বাক্ষরিত দুই সমঝোতা স্মারক
  • ব্রাক্ষণবাড়িয়া কসবায় বিনাউটি গ্রামে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ঈদ সামনে রেখে কসবা-আখাউড়া সীমান্তে ভারতীয় গরুর চোরাচালান বৃদ্ধি, দুশ্চিন্তায় দেশীয় খামারিরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.